April 12, 2026, 8:09 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের চুনারুঘাটে সেনাবাহিনীর হাতে আটক তিন সন্ত্রাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড় আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হল: উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড় আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ার চর গ্রামের আব্দুল সাত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এছাড়া চুরি-ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে ছুরুক মিয়ার পুত্র পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page