October 2, 2026, 8:14 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

হযরত শাহজালাল বিমানবন্দরের টয়লেটে থেকে দুই কেজি তরল সোনা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ২ কেজি তরল সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাতে টয়লেটের পানি নির্গমনের গর্ত থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে টি জি আর গুদাম সংলগ্ন ওয়াশরুম ও টয়লেটে অভিযান চালানো হয়। এসময় টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হয় যে- এগুলোতে স্বর্ণ রয়েছে। পরবর্তীতে, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে এতে কাঁচা স্বর্ণের ভেজা পেস্ট পাওয়া যায়। এসব পেস্ট স্বর্ণ কষ্টি পাথর ও অ্যাসিড দ্বারা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। তবে বিশেষজ্ঞ মতামত অনুযায়ী প্রতি ১০০ গ্রামে ৯.৫০ গ্রাম হতে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় জব্দকৃত স্বর্ণের ওজন হ্রাস পেতে পারে। সে অনুযায়ী জব্দকৃত স্বর্ণের ওজন দাঁড়াবে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। জব্দকৃত সোনা কাস্টমস আইন অনুযায়ী মামলা ও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য হবে বলেও জানিয়েছে কাস্টমস।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page