October 16, 2026, 3:41 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানের শেয়ারবাজারে বেড়েছে লেনদেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান গতকাল (মঙ্গলবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করার পর দেশের শেয়ার বাজারে চাঙ্গাভাব ফিরে এসেছে এবং লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় ইরানের শেয়ারবাজারে বৈদেশিক মুদ্রার দাম কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের ঘটনা শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে।

শেয়ার বাজারের প্রধান সূচক গতকাল প্রায় ০.৫ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ২.২৮৯ মিলিয়ন পয়েন্টে। এদিন মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ডলারের সমপরিমাণ অর্থের এবং প্রায় এক হাজার কোটি শেয়ার হাত বদল হয়েছে।একই ধরনের খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা। বার্তা সংস্থাটি জানিয়েছে, গতকাল ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের পর দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত ব্যবসায়ী ইরানের ওপর আঞ্চলিক অথবা আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে আগ্রাসন চাপিয়ে দেয়ার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন তাদের মধ্যে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আস্থা ফিরিয়ে এনেছে। গতকাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের আগে প্রতি ডলারের বিপরীতে ৫১ হাজার ২০০ তুমান বা ৫ লাখ ১২ হাজার রিয়াল বিক্রি হচ্ছিল। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ৫০ হাজার ৯০০ তুমান বা পাঁচ লাখ ৯ হাজার রিয়াল।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক কিছু তৎপরতা দেশের মানুষের মধ্যে বিশেষ করে ব্যবসায়ীদের মাঝে আস্থা জোরালো করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের দিনই ইরান সৌদি আরবে নতুন করে দূতাবাস চালু করেছে। এর একদিন আগে ইরান ঘোষণা করে যে, শিগগিরই সৌদি আরব, বাহারাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত এবং ইরাককে নিয়ে একটি আঞ্চলিক যৌথ নৌবাহিনী গড়ে তোলা হবে যারা পারস্য উপসাগরীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page