September 12, 2026, 4:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

হাওয়াইয়ে দাবানলে মৃত ১১৮ ; ঘটনাস্থল পরিদর্শনে প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাবানলে কার্যত তছনছ হয়ে গেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। সোমবার সেখানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দুই সপ্তাহ আগে ভয়াবহ দাবানলে শতাধিক প্রাণ গেছে হাওয়াইয়ে। এখনো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮৫০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে সোমবার হাওয়াইয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে সেখানে গেছেন তার স্ত্রী জিল বাইডেন।

ঘটনাস্থল ঘুরে বাইডেন জানিয়েছেন, হাওয়াইকে নতুন করে গড়ে তোলা হবে। তিনি ব্যক্তিগতভাবে হাওয়াইয়ের মানুষের পাশে দাঁড়াতে চান। তার কথায়, ”যতদিন সময় লাগার লাগুক, আমি হাওয়াইয়ের মানুষের পাশে থাকবো।”

একটি ১৫০ বছরের পুরনো বটগাছের পাশে গিয়ে দাঁড়ান বাইডেন। এত ভয়াবহ আগুনের পরেও গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাইডেন বলেন, ”এত ঝড়ঝাপ্টার পরেও গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পুড়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে। এই গাছটি আসলে এক প্রতীক। জীবনের প্রতীক।”

হাওয়াইয়ের ঘটনার পর বাইডেন প্রশাসন নিয়ে প্রভূত সমালোচনা শুরু হয়েছিল অ্যামেরিকায়। এত বড় ঘটনা নিয়ে পদক্ষেপ নিতে প্রশাসন সময় লাগাচ্ছে, এই ছিল অভিযোগ। বাইডেন কেন নিজে সেখানে যাচ্ছেন না, এই প্রশ্ন বার বার উঠছিল। প্রায় দুই সপ্তাহ পরে বাইডেন সেখানে পৌঁছালেন। হাইযের পরিস্থিতি নিয়ে টুইটও করেছেন প্রেসিডেন্ট।

তালিকা করে তাদের করণীয় কী তা জানিয়েছেন বাইডেন। পাশাপাশি বলেছেন, এই পরিস্থিতি সামলাতে সময় লাগবে, কিন্তু যত সময় লাগুক, প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।

স্থানীয় প্রশাসন বাইডেনকে জানিয়েছে, রাস্তায় নেমে কাজ করছেন অন্তত এক হাজার কর্মী। সাড়ে চারশ উদ্ধারকর্মী এখনো নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।

৮৫ শতাংশ এলাকা পর্যন্ত উদ্ধারকর্মীরা যেতে পেরেছেন। তবে ১৫ শতাংশ এলাকায় পৌঁছাতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানানো হয়েছে। বস্তুত, পোড়া জঙ্গলের ভিতর থেকে যে দেহগুলি মিলছে, তা চেনা প্রায় অসম্ভব। এবিষয়ে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page