September 7, 2026, 5:59 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। সেখানে তাকে গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করা হয়। এ জন্য অভিযুক্ত করা হয় ইসরায়েলকে।

রোববার (১১ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সার্বভৌম, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন।

এক ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানায় চীন। ওই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আন্তঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

আলী বাঘের কানিকে ওয়াং বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে গাজার যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকে বাধাগ্রস্ত করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেও নষ্ট করা হয়েছে।

গত ৩১ জুলাই এক হামলার মাধ্যমে তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। যদিও ওই হামলার দায় কিংবা অস্বীকার করেনি ইসরায়েল। এই হত্যার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ।

এদিকে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৩৯ হাজার ৭৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজারের বেশি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page