October 31, 2026, 12:32 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

হামলা হলে ইসরাইলকে মুছে ফেলা হবে : হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি কোনক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরাইলকে মুছে ফেলা হবে।

দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

২০০০ সালের ২৫ মে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে ২২ বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরাইলি সেনারা।

ইসরাইল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব ইসরাইলকে লক্ষ্য করে বলেন, “তোমরা আমাদেরকে এ ধরনের হুমকি দিও না বরং আমরা তোমাদেরকে বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ার করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্র ভরে দেয়া হবে কারণ আগের চেয়ে হিজবুল্লার যোদ্ধা অনেক বেশি বেড়েছে। তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page