September 29, 2026, 6:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার বোনকে অপহরণ করেছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার বোনকে তার বাড়ি থেকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী।

ইসরাইলের পুলিশ বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসমাইল হানিয়ার বোন সাবাহ আব্দেল সালাম হানিয়াকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের তেল শেবাহ শহরের কারাগারে আটক রাখা হয়েছে।

ইসরাইলি পুলিশের এক মুখপাত্র জানান, ৫৭ বছর বয়সী আটক নারী হচ্ছেন ইসমাইল হানিয়ার বোন এবং হামাস যোদ্ধাদের সাথে তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে ইসরাইল। তার বিরুদ্ধে ইসরাইলের ভেতরে হামাস যোদ্ধাদের হামলায় উসকানির অভিযোগ রয়েছে।

ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যখন লাগাতার বোমা হামলা চালায় তখন সাবাহ আব্দেল সালাম হানিয়ার ২২ বছর বয়সী ছেলে হাজিম শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার পরিবারের অন্তত ১৪ সদস্যকে হত্যা করেছে। বিমান হামলায় ইসমাইল হানিয়ার এক ছেলেও শহীদ হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page