October 19, 2026, 12:19 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে প্রতিদিন ইসরায়েলের অভিযান ; গ্রেপ্তার ৯ শতাধিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রতি রাতে পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব অভিযানে গত ১২ দিনে গ্রেপ্তার ছাড়িয়েছে ৯ শতাধিক।

তার মধ্যে কেবল বৃহস্পতিবার রাতের অভিযান থেকেই ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনের কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানিয়ে বলেছেন, ‘গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হামাস পশ্চিম তীর শাখার নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া ফিলিস্তিনের পার্লামেন্টের সাবেক সদস্যর রয়েছেন বেশ কয়েকজন।’

এ ব্যাপারে আরও তথ্য জানতে আইডিএফের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল আনাদোলু, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিতে হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় বিমান অভিযান শুরু করে আইডিএফের বিমান বাহিনী (আইএএফ)। ১৩ দিনের এই যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন এবং গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।

হামলার পর স্বাভাবিকভাবেই গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ শুরু হয় পশ্চিম তীরের বিভিন্ন শহরে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর হাতে তা দমনের চেষ্টা করছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে গত ১৩ দিনে নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন ১ হাজর ২০০ জনের ও বেশি ফিলিস্তিনি।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page