October 11, 2026, 7:22 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

হামাসের হুঁশিয়ারিতে ৮০১ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিল ইসরাইল ; শনিবার হতে পারে পণবন্দি মুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত ৮০০ ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে।

গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরাইলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না; যদিও গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেয়ার কথা ছিল।

গত ৮ ফেব্রুয়ারি, শনিবার তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার পর হামাস জানিয়েছিল, তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার, ১৫ ফেব্রুয়ারি প্রতিশ্রুত তিন পণবন্দিকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না।  হামাস আরো বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দি মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেয়ার কথা ছিল। কিন্তু হামাসের হুমকির পর বৃহস্পতিবার একদিনেই প্রবেশ করেছে ৮০১টি ট্রাক। এর ফলে আগামীকাল (শনিবার) হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুত তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার সম্ভাবনা বেড়ে গেছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করে ইসরাইল। এর ১৫ মাস পর গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে তেল আবিব। সেদিনের পর থেকে পরবর্তী ৪২ দিন পর্যন্ত ওই চুক্তির মেয়াদ চলাকালে কোনো গোলাগুলি করবে না বলে কথা দিয়েছিল তেল আবিব। কিন্তু ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার সেনাদের গুলিতে ১১৮ জন ফিলিস্তিনি নিহত ও ৮২২ জন আহত হন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page