October 1, 2026, 6:04 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হামাস নেতাদের হত্যার অঙ্গীকার ইসরাইলের রাজনৈতিক পরাজয়

ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল–নুনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল-নুনু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার অঙ্গীকারের মধ্যদিয়ে নিজেদের রাজনৈতিক ও সামরিক সংকটের কথা প্রকাশ করে দিয়েছে। ইসরাইলের এই বক্তব্যে হামাস নেতারা বিস্মিত হয়েছেন।

গতরাতে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের এই হুমকিতে হামাস নেতারা মোটেই ভীত নন।

তিনি আরো বলেন, হামাস নেতাদের হত্যার এই হুমকি নিশ্চিতভাবে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক সংকট মোকাবেলার কথা তুলে ধরছে। গাজায় গণহত্যা চালাতে গিয়ে ইসরাইল এই সংকটের মুখে পড়েছে।

তিনি বলেন, হামাসের বীরত্বপূর্ণ দৃঢ়তা ও শক্ত পদক্ষেপের কারণে ইসরাইল এই সংকটে পড়েছে। তাহের নুনু বলেন, বিশ্বব্যাপী হামাস নেতাদের হত্যার এই হুমকি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page