November 6, 2026, 3:41 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

হামাস প্রধান সিনওয়ারকে হত্যা করার জন্য ইসরাইলে বিশেষ বাহিনী গঠন

হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাক বা শিন বেথ হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে।

ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল এ খবর জানিয়ে বলেছে, শিন বেথ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে।  বিগত ১১ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দানকারী এই হামাস নেতাকে হত্যা করাই এই অর্থ বরাদ্দ দেয়ার প্রধান উদ্দেশ্য।

পার্সটুডে ফার্সি জানিয়েছে, ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল দাবি করেছে, গাজা যুদ্ধের শুরুতেই শিন বেথ ইয়াহিয়া সিনওয়ারের গোপন আস্তানা খুঁজে বের করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করে। ইউনিটটি গত ১১ মাসের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারেনি। গাজায় গণহত্যা শুরু করার সময় তেল আবিব হুমকি দিয়ে বলেছিল, তারা সিনওয়ারকে জীবিত কিংবা মৃত ধরে আনবে।

ওই ইসরাইলি চ্যানেলটি আরো দাবি করেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বহু আগে থেকে মোবাইল টেলিফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি গাজার যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন। হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনওয়ারের কাছে খবর পৌঁছে দেন এবং তার প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমেই ইয়াহিয়া সিনওয়ারের একক নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে।

ইহুদিবাদী ইসরাইলের এই চ্যানেলটি আরো জানিয়েছে, দখলদারদের গোয়েন্দা সংস্থা শিন বেথ এ পর্যন্ত একাধিকবার ইয়াহিয়া সিনওয়ারের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়েছে। কিন্তু যতবারই অভিযান পরিচালিত হয়েছে ততবারই সিনওয়ার আগেভাগে তার অবস্থান ত্যাগ করে চলে গেছেন।

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ মার্চ থেকে গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে। যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ঘোষণা করেছিলেন, হামাসকে ধ্বংস করে গাজা থেকে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে নেয়া হচ্ছে তার দু’টি প্রধান উদ্দেশ্য। কিন্তু প্রায় এক বছর হয়ে যাওয়া সত্ত্বেও তেল আবিব গাজায় তার ওই দুই লক্ষ্য অর্জন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page