October 19, 2026, 10:07 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হামাস সদস্যদের ধরতে না পেরে নিরীহ ফিলিস্তিনি যুবকদের আটক করে লাঞ্ছিত করল ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চীয় বেইত লাহিয়া শহর থেকে অত্যন্ত অবমাননাকর পন্থায় শত শত ফিলিস্তিনি যুবককে আটক করেছে।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি সেনারা বেইত লাহিয়ায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের মধ্য থেকে ১৫ বছরের বেশি বয়সের পুরুষদের বেছে বেছে ধরে নিয়ে যায়। এরপর এসব ফিলিস্তিনি যুবদের দেহ থেকে বেশিরভাগ পোশাক খুলে তাদেরকে অর্ধ-নগ্ন করে রাস্তায় বসিয়ে ছবি তোলে এবং ভিডিও ধারন করে।

ফিলিস্তিনিদের অপমান করার লক্ষ্যে মানবতার শত্রু ইসরাইলি সেনাদের এই পদক্ষেপে যারা আটক হয়েছেন তাদের বেশিরভাগ সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক ও মানবাধিকার কর্মী বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আল-আরাবি আল-জাদিদ গণমাধ্যমের সাংবাদিক দিয়া আল-কাহলুত, তার কয়েক ভাই, আত্মীয়-স্বজন এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আটক ফিলিস্তিনিদের পিক-আপ ও ট্রাকে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দখলদার সেনারা। দিয়া আল-কাহলুতের বোন জানিয়েছেন, তার ভাইসহ আটক ব্যক্তিদের শারিরীকভাবে লাঞ্ছিত করেছে দখলদার সেনারা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সেনারা আটক ফিলিস্তিনি যুবকদের অর্ধ-নগ্ন অবস্থায় চোখ বেঁধে এবং দু’হাত পিঠমোড়া দিয়ে বাধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে।

বিস্ময়কর বিষয় হচ্ছে, আটকের পর এসব ছবি প্রকাশ করে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছে, এসব যুবক সম্ভাব্য হামাস সদস্য যারা স্বেচ্ছায়  ইসরাইলি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে! ইসরাইলি গণমাধ্যমের এ দাবি থেকে বিশ্লেষকরা বলছেন, দুই মাসের বেশি সময় ধরে হামাসকে ধ্বংস করার অভিযান চালানো সত্ত্বেও প্রকাশ্যে হামাস যোদ্ধাদের দেখাই পায়নি ইসরাইলি সেনারা। তারা শুধু অজ্ঞাত স্থান থেকে হামাসের হামলায় বেঘোরে প্রাণ হারাচ্ছে। এ কারণে নিরীহ সাধারণ ফিলিস্তিনিদের আটক ও হয়রানি করে হামাস সদস্যদের ধরতে না পারার জ্বালা মিটিয়েছে দখলদার সেনারা।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page