September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

গতকাল (সোমবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, “এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।”

হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, বিশ্বের ৭৯টি দেশের প্রতিনিধিদল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই দাফন অনুষ্ঠানের কথা রয়েছে।

দাফন অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণ অনুষ্ঠান।

হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সাইয়্যেদ সাফিউদ্দিন।

আজকের বাংলা তারিখ



Our Like Page