September 6, 2026, 1:34 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ নেতাদের দাফন অনুষ্ঠানে ইসরাইলের ‘সন্ত্রাসী আচরণের’ নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাখ লাখ শোকার্ত মানুষের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নেয়ায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনেক নীচু দিয়ে যুদ্ধবিমান চালিয়ে দিয়ে ইসরাইল সন্ত্রাসী আচরণ করার পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

তিনি সামাজিক মাধ্যম এক্স –এ দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরাইল আজ লাখ লাখ শোকার্ত মানুষকে নিছক ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে আরেকবার নিজের নীচু মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।  তিনি এ ঘটনার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ সাফিউদ্দিন যথাক্রমে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় শাহাদাতবরণ করেন। গতকাল (শনিবার) এই দুই মহান নেতার জানাযা ও দাফন অনুষ্ঠানে লেবাননের লাখ লাখ মানুষের পাশাপাশি হাজার হাজার বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। দাফন অনুষ্ঠানটি কার্যত হিজবুল্লাহর শক্তিমত্তা প্রদর্শনের একটি মহড়ায় পরিণত হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার শোকার্ত জনতার উপর দিয়ে অত্যন্ত নীচু যুদ্ধবিমান উড়ানোর পাশাপাশি দক্ষিণ লেবানের তাইর এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page