September 6, 2026, 11:01 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

লেবাননের আল-মানার টেলিভিশন গতকাল বুধবার জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈরুত থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাকের কলিবফ এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page