September 7, 2026, 4:24 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো হামাস

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার সোমবার এ কথা বলেছেন। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের ‘আর অস্তিত্ব নেই’।

সিনওয়ার বলেছেন, হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারা ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে। গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিনওয়ার হামাস গ্রুপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ‘আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি।’ তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন।

গাজা যুদ্ধের ১১ মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার হুমকি দিয়ে বলেছেন, গাজা এবং এই অঞ্চলের অন্যত্র ইরানের সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলো শত্রু পক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙ্গে দেবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যস্থতার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ইসরারেল ও হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে ‘দ্রুতগতিতে’ কাজ করছে।

মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া মিলার এক বিবৃতিতে বলেছেন, ব্লিঙ্কেন ‘গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন যা সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page