September 19, 2026, 10:24 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হুথিদের নৌ অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত বন্দর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর। ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুথিরা।

ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়া বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

তিনি বলেছেন, “আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে।”

বন্দরটির কার্যক্রম সচল রাখতে এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইলাত বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান, লোহিত সাগরে হুথিদের কারণে তাদের কার্যক্রম ৮৫ শতাংশ কমে গেছে। ওই সময় তিনি আরও জানান, এটি সচল রাখতে তাদের হয়ত অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে।

ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই শঙ্কায় রয়েছে আশোদ এবং হাইফা বন্দর। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে এ বন্দরগুলো শঙ্কায় পড়বে। কারণ এগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

আর হিজবুল্লাহ যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল। কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page