September 23, 2026, 8:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

হুমকি ও বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে ইরান-রাশিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে : ইরানি কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে হুমকি এবং বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য রাশিয়াসহ মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করা হবে।

হাবিবুল্লাহ সাইয়্যারি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রতি বিশ্ব বলদর্পী শক্তির হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিকল্প নেই।

ইরানের এ সামরিক কমান্ডার বলেন, “আমরা আধিপত্য সৃষ্টি করতে চাই না এবং কোনো দেশের ওপর হামলা করতে চাই না। কিন্তু বলদর্পী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এ অঞ্চলে নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং আমাদের মধ্যে ঐক্য ও সমন্বয় থাকতে হবে। পাশাপাশি একে অন্যের অভিজ্ঞতা ব্যবহারের প্রয়োজন রয়েছে, তাতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে।”

বৈঠকে রাশিয়ার নৌ বাহিনীর কমান্ডার ইন-চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভও দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। ইরান এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং বেশ কয়েকটি যৌথ নৌমহড়া পরিচালনা করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page