September 7, 2026, 5:53 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হেরা গুহায় ক্যাবল কার তৈরি করবে সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া হেরা গুহায় সাধারণ মানুষের প্রবেশ আরও সহজ করতে সৌদি আরব ক্যাবল কার সিস্টেম নির্মাণের পরিকল্পনা করেছে। দেশটির লক্ষ্য ২০২৫ সালের মধ্যে এই সেবা চালু করা।

ক্যাবল কারের মাধ্যমে দর্শনার্থীরা সহজেই হেরা গুহায় পৌঁছাতে পারবেন। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে এবং ৬৩৪ মিটার উচ্চতায় অবস্থিত। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই গুহায় আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন।

সৌদি সরকার হেরা গুহার আশেপাশের এলাকাকে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। ক্যাবল কার সিস্টেম নির্মাণ এই বৃহত্তর পরিকল্পনার অংশ।

বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে অবস্থিত হেরা গুহাটি ‘আলোর পাহাড়’ নামেও পরিচিত। পাহাড়টির আকৃতি উটের কুঁজের মতো এবং এতে অনেক খাড়া ঢাল রয়েছে।

হেরা গুহায় একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এর সঙ্গে হযরত মোহাম্মদ (সাঃ)-এর স্মৃতি এবং ইসলামের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। ইসলামের আবির্ভাব এবং কোরআন অবতীর্ণের আগে হেরা গুহাটি তেমন পরিচিত ছিল না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page