November 5, 2026, 5:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

হোয়াইট হাউসের কাছে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে নাৎসি পতাকা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের কাছে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা ইচ্ছাকৃত বলে মনে করা হচ্ছে এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এছাড়া ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসা নাৎসি পতাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২২ মে) রাতে হোয়াইট হাউসের কাছে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেডে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ব্যারিকেডে দুর্ঘটনার মুখে পড়ার পর ভাড়া করা বক্স ট্রাকের চালককে আটক করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এই দুর্ঘটনাকে ইচ্ছাকৃত বলে মনে করা হলেও সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বা চলমান কোনও বিপদও নেই।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সোমবার রাতে ওই ট্রাকটি হোয়াইট হাউসের মাঠ সংলগ্ন লাফায়েট স্কয়ারে নিরাপত্তা ব্যারিয়ারে দুর্ঘটনার মুখে পড়ে। পরে তদন্তকারীরা ট্রাকের ভেতর থেকে বাইরে আসা নাৎসি স্বস্তিকা পতাকা খুঁজে পান।

রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেছেন, দুর্ঘটনার পরে ফুটপাতে পড়ে থাকা পতাকা ও প্লাস্টিকের প্রমাণ ব্যাগগুলো কর্মকর্তারা উদ্ধার করেন।

মার্কিন সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন চিফ অ্যান্থনি গুগলিয়েলমি টুইটারে বলেছেন, ‘চালক ইচ্ছাকৃতভাবে লাফায়েট স্কয়ারের নিরাপত্তা ব্যারিয়ারে আঘাত করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

সিক্রেট সার্ভিসের তদন্তে সহায়তায় ইউএস পার্ক পুলিশ এই ঘটনায় অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিস জাবোজি নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে ট্রাকটিকে ব্যারিকেডের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে রয়টার্স। তিনি বলেন, একবার আঘাত করার পর ট্রাক চালক দ্বিতীয়বার তার ট্রাকটিকে দিয়ে ব্যারিয়ারে আঘাত করেন।

২৫ বছর বয়সী জাবোজি পেশায় একজন এয়ারলাইন পাইলট এবং ওয়াশিংটনে বসবাস করেন। তিনি বলেন, সবেমাত্র ন্যাশনাল মলে জগিং শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করার পরই তিনি বিকট শব্দ শুনতে পান।

তিনি বলেন, ‘আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম ইউ-হল ভ্যানটি ব্যারিকেডের মধ্যে ধাক্কা খেয়েছে। পরে আমি আমার ফোনে ভিডিওটি ধারণ করি।’

সিক্রেট সার্ভিসের গুগলিয়েলমি তার আগের একটি টুইটে জানান, ট্রাক দুর্ঘটনায় হোয়াইট হাউস বা সিক্রেট সার্ভিসের কেউ আহত হয়নি।

তবে ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠিক কোথায় ছিলেন তা স্পষ্ট নয়। রয়টার্স বলছে, সোমবার সন্ধ্যায় ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট হোয়াইট হাউসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক হোটেল কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের অনুরোধে কাছাকাছি হে অ্যাডামস হোটেলটি খালি করা হয়। এছাড়া সিক্রেট সার্ভিস বলেছে, ওই ঘটনার পরে পার্কের চারপাশে কিছু রাস্তা এবং পথচারীদের হাঁটার পথও বন্ধ ছিল।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page