October 10, 2026, 3:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন চট্টগ্রামের ১০ তরুণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এই ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, মো. আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, মো. শাহরিয়ার নাজিম, মো. ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং মোহাম্মদ নুরুল আজাদ জিসান।

চাকরিতে সুযোগ পাওয়া আবরার ফয়সাল আবির ও ওমর ফারুখ জানান, তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন। মাত্র ১২০ টাকা ফি’তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবেন, তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি।

তারা বলেন, যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরণের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বুঝানোর মতো না।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সম্পুন্ন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page