October 15, 2026, 9:50 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ ১৩টি দেশের ওপর ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি।

শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সূত্র জানায়, সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ ও অবস্থানে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন। আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page