October 11, 2026, 1:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

১৩ বছরের মধ্যে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্নে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ১৩ বছরের মধ্যে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্নে নেমে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রোববার একটি রিপোর্ট প্রকাশ করেছে যা থেকে এই তথ্য জানা গেছে।

ব্যাংকের প্রতিবেদন অনুসারে, এপ্রিল মাসে সৌদি আরবের সর্বমোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪১০ বিলিয়ন ডলার। মার্চ মাসে যে রিজার্ভ ছিল তার চেয়ে এটি ৮.৮ বিলিয়ন ডলার কম।

গত পাঁচ মাস টানা সৌদি আরবের বৈদেশিক রিজার্ভ কমেছে। ২০১৪ সালের আগস্ট মাসে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭৩৭ বিলিয়ন ডলার। এটি ছিল সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বেশি রিজার্ভ। বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা ২০১৪ সালের আগস্ট মাসের চেয়ে শতকরা ৪৪ ভাগ কম। এর আগে ২০১০ সালের এপ্রিল মাসে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৪১৮ বিলিয়ন ডলার।

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভের তহবিলে অর্থ যোগ করা বন্ধ করেছে তখনই এই রিজার্ভ কমছে।

সৌদি আরব সাধারণত বিশ্ববাজারে যে তেল রপ্তানি করে তার একটি বড় অংশ রিজার্ভ হিসেবে জমা রাখে এবং এভাবে তারা বৈদেশিক মুদ্রার তহবিল বাড়িয়েছে। কিন্তু গত বছর সৌদি সরকার ঘোষণা করেছে যে, তেল বিক্রির জমানো অর্থ থেকে রাষ্ট্রীয় মেটানো হবে না। গত বছর সৌদি আরব রেকর্ড পরিমাণ ৩২৬ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page