October 1, 2026, 2:33 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

১৫ বছর পর বিস্ফোরক মামলায় ২৫০ সাবেক বিডিআর সদস্যের জামিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিস্ফোরক আইনের মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেল।

রোববার কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন খান বলেন, “যারা আগের মামলায় (হত্যা মামলা) খালাসপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে হাইকোর্টের পরে আপিল নাই তারা আজকে জামিন পেয়েছেন। এছাড়া ৩০ জন যাদের নাম বিস্ফোরক মামলার চার্জশিটে ছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদের জামিনের আদেশ দিয়েছে আদালত।”

আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোন সাজা নেই, সেই ২৫০ জনকে জামিন দিয়েছে আদালত।’”

এই সংখ্যা প্রায় আড়াইশ’ হতে পারে বলে আসামি পক্ষের আইনজীবীরা ধারণা দিয়েছেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, যাদের জামিন দেয়া হয়েছে, সঠিকভাবে তাদের তথ্যপ্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুইদিন সময় লাগবে পারে। আগামী দুইদিন পরে তারা জামিন পেয়ে যাবেন বলে আশা করেন এই আইন কর্মকর্তা।

পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোববার কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত।

এর আগে গত নয়ই জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত।

এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়।

২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয়েছিল ২০১০ সালে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page