September 15, 2026, 7:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

১ মাস আমদানির রিজার্ভ আছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) রিজার্ভ আরও কমলো। বৃহস্পতিবার (১৮ মে) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১২ মে শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৭২ মিলিয়ন কমে ৪ দশমিক ৩১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। খবর দ্য নিউজের।

এসবিপি রিজার্ভের কমার জন্য বিদেশি ঋণ পরিশোধকে দায়ী করেছে। বর্তমানে ব্যাংকটির যে রিজার্ভ রয়েছে তা দিয়ে পাকিস্তানের মাত্র এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মোট রিজার্ভ ৫৩ মিলিয়ন ডলার কমে ৯ দশমিক ৯৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পাকিস্তানের রিজার্ভের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে অর্থছাড়ারের ক্ষেত্রেও দেরি করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাড়িতে পুলিশের প্রতিনিধিদল যাবে। তবে তার আগে ইমরানের অনুমতি নেবে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর এ কথা বলেছেন।

আমির মীর বলেন, ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লাহোরের কমিশনার। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, প্রতিনিধিদলটি ইমরানের সঙ্গে কথা বলে তার বাড়িতে যাওয়ার সময় নির্ধারণ করবে। এরপর তার বাড়ি তল্লাশি করবে। সেখানে ক্যামেরা থাকবে।

গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারান। ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু সরকারি ভবনে, যার জেরে গ্রেফতার করা হয় আরও অনেককে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page