October 15, 2026, 1:12 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

১ যুগ পর সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ দামেস্ক সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলাপ-আলোচনা করতে দামেস্ক সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে অভিনন্দন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রী মানসুর আজম। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দর থেকে সোজা প্রেসিডেন্ট প্রাসাদে যান এবং সেখানে বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স ফয়সালের সফর সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য রিয়াদের আগ্রহের বহিঃপ্রকাশ। সিরিয়ার চলমান সংকটের অবসান হলে দেশটিতে ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং দেশটির আরব পরিচয় সংরক্ষিত থাকবে।

প্রিন্স ফয়সালের এ সফর বিগত ১ যুগের মধ্যে কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সিরিয়া সফর।২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ২০১২ সালের মার্চ মাসে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং সিরিয়া থেকে নিজের সব কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।

এরপর দু’দেশ গতমাসে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়।বিগত মাসগুলোতে সিরিয়ার সঙ্গে তার আরব প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page