September 29, 2026, 6:47 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৩৮ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা এসব হামলা চালায়। ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর তাসের।
ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ের স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী চারটি স্থানে গণহত্যা চালায়। এতে ৩৮ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে।’
তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এ উপত্যকার দক্ষিণের আল-নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ায় একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়। পরে ওই বাড়ির ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৩,১৭৫ জনে দাঁড়িয়েছে এবং ৭৫,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page