April 12, 2026, 4:47 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

২৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামালের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাজা থেকে বাঁচতে ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুরা কামাল হোসেন (৫২)। তবুও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামির। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন উপজেলার পুরুরা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, ১৯৯৬ সালে আসামি কামাল হোসেনের সঙ্গে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা উভয় পরিবারের অমতে বিয়ে করেন। কিছুদিন পর কামাল হোসেন জানতে পারেন সুরাইয়া তার আগে আরও দুটি বিয়ে করেন। সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলে সন্তান ও দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এরপর থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

পরে কামাল হোসেন অন্যত্র বিয়ে করে ঘরসংসার করার এক পর্যায়ে সুরাইয়া খাতুন নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর পাশে নারাংগীপাড়ার কুদ্দুস মিয়ার বাড়ির পাশে ল্যাট্রিন থেকে সুরাইয়ার বস্তাবন্ধি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী বাদী হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন।

আদালতে দীর্ঘ বিচার শেষে গত ২১ জুলাই ২০১৯ সালে আসামি কামাল হোসেনকে যাবজ্জীন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে ওই মামলার আসামি তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যুবরণ করায় অব্যাহতি প্রদান এবং আসামি আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাশ প্রদান করে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন খবরে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে রাতে গাজীপুরের কাশিমপুরের একটি চায়ের দোকান আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এছাড়াও ভালুকা থানা পুলিশের বিশেষ অভিযানে আরো ১১ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page