November 5, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

৩০ বছর আগে ধর্ষণের অভিযোগ ; রাশিয়ায় পালিয়ে গেছেন বাইডেনের সাবেক সহকারী তারা রিড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক সহকারী তারা রিড রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের ইঙ্গিত দিয়েছেন। এর আগে তিনি বাইডেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

গত মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি আশা করছেন রাশিয়ায় নিরাপত্তা পাবেন। তারা রিড বলেন, রাশিয়া এমন একটি দেশ যেখানে তিনি কখনো শত্রু বলে বিবেচিত হননি। তিনি জানান, মস্কোয় তার যেসব বন্ধু রয়েছেন তারা আমাকে স্বাগত জানাতে হাত বাড়িয়ে দিয়েছেন।
তারা রিড ইঙ্গিত দিয়েছেন যে, তিনি যেহেতু আমেরিকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সে কারণে তিনি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য আবেদন জানাতে পারেন। একসময়ের কংগ্রেসনাল সহকারী তারা রিড বর্তমানে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, যোগাযোগের বিরুদ্ধে অভিযোগ আনার পর তিনি বারবার নির্যাতিত হয়েছেন। এজন্য তিনি রাশিয়ায় নিরাপত্তা খুঁজে পেতে চান। তারা রিড বলেন, “আমি একটি অনুরোধ জানাচ্ছি এবং সেটি বেশ বড় বিষয়। আমি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে আবেদন জানাতে যাচ্ছি।” তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তিনি রাশিয়ার একজন সুনাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তারা রিড বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী বাইডেন ১৯৯৩ সালে তাকে ধর্ষণ করেছিলেন। সে সময় তারা রিড সিনেটর বাইডেনের সহকারী হিসেবে কাজ করছিলেন। বাইডেন এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page