November 3, 2026, 5:35 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

৩ নৌকায় করে সেনেগাল ত্যাগ করা ৩০০ অভিবাসী নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিনটি নৌকায় করে সেনেগাল থেকে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া অন্তত ৩০০ অভিবাসী নিখোঁজ হয়ে গেছে। ওয়াকিং বর্ডার্স নামের একটি অভিবাসী সহায়তা গ্রুপ আজ এ তথ্য জানিয়েছে।

ওয়াকিং বর্ডার্সের কর্মকর্তা হেলেনা ম্যালেনো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, একটি নৌকায় ৬৫ জন এবং অপর নৌকায় করে ৫০ থেকে ৬০ জন অভিবাসী প্রায় ১৫ দিন আগে সেনেগাল ত্যাগ করলেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া, প্রায় ২০০ যাত্রী নিয়ে গত ২৭ জুন সেনেগাল ত্যাগ করা তৃতীয় নৌকাটিও নিখোঁজ রয়েছে।

ম্যালেনো জানান, এসব অভিবাসীর পরিবারের সদস্যরা সেনেগাল ত্যাগ করার পর থেকে আর তাদের আপনজনের খবর জানেন না। দক্ষিণ সেনেগালের কাফুনটিন শহর থেকেই তিনটি নৌকার সবগুলো ছেড়ে গেছে। কানারি দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ টেনেরিফ থেকে কাফুনটিনের দূরত্ব প্রায় ১,৭০০ কিলোমিটার।

ম্যালেনো জানান, সেনেগালের অস্থিতিশীলতার জন্য জীবিকার সন্ধানে এসব মানুষ কানারির উদ্দেশ্যে বিপজ্জনক পথের অভিযাত্রী হয়েছিলেন।

স্পেনে যাওয়ার জন্য প্রতি বছর কানারি দ্বীপপুঞ্জ লক্ষ্য করে হাজার হাজার অভিবাসী আফ্রিকা ত্যাগ করেন। অবশ্য অল্প কিছু মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সরাসরি স্পেনে পৌঁছারও চেষ্টা করেন।

২০২২ সালে কানারি দ্বীপপুঞ্জে যেতে দিয়ে ২২ শিশুসহ ৫৫৯ অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন বলে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page