October 11, 2026, 4:55 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

৪৫ ট্যাংকারে করে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর তেল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার খনি থেকে জ্বালানি তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, গতকাল (শনিবার) সিরিয়ার হাসাকা প্রদেশের খনি থেকে ৪৫টি তেলের ট্যাংকারে করে তেল নিয়ে গেছে মার্কিন বাহিনী।

ইরাক সীমান্তে অবৈধভাবে স্থাপিত মাহমুদিয়া ক্রসিং দিয়ে এসব তেল নিয়ে যাওয়া হয়েছে। এসব তেল ট্যাংকারের গন্তব্য হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। নিয়মিতই এভাবে সিরিয়ার খনিজ সম্পদ উত্তোলন ও চুরির ঘটনা ঘটছে বলে ‘সানা’ জানিয়েছে।

সিরিয়ার সরকার প্রথম থেকেই সেদেশের ভূখণ্ড থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কিছু এলাকায় সেনা মোতায়েন রেখেছে।

সিরিয়ায় মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও। গত বৃহস্পতিবার রাশিয়ার সংসদের ফেডারেশন কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান কন্সতান্তিন কোসাচেভ বলেছেন, মার্কিন বাহিনী বেআইনিভাবে সিরিয়ায় সেনা মোতায়েন রেখেছে। আইন অমান্য করে সেখানে সেনা মোতায়েনের অর্থ হচ্ছে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের ভূখণ্ড দখলে নেয়া।

তিনি আরও বলেন, মার্কিন সরকার সিরিয়ার ভূমি দখলে নিয়ে তাদের নিজস্ব সামরিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের জন্য সেদেশের প্রাকৃতিক সম্পদও লুট করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page