October 30, 2026, 9:04 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

৮০ ভাগ চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকাকে দোষী মনে করে : গবেষণা প্রতিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের জন্য চীনের শতকরা ৮০ ভাগ মানুষ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দোষী বলে মনে করে। এই যুদ্ধের জন্য চীনের দশ ভাগের কম নাগরিক রাশিয়াকে দোষারোপ করে।

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজি তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে দেখা যায় শতকরা ৮০.১ ভাগ মানুষ যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করে। এছাড়া ১১.৭ ভাগ মানুষ দোষী সাব্যস্ত করেছে ইউক্রেনকে আর ৮.২ ভাগ মানুষ এই যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী মনে করে।
এই যুদ্ধের ফলাফল হিসেবে শতকরা ৩৪.১ ভাগ মানুষ মনে করে সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ২০.৫ ভাগ মানুষ মনে করে এই যুদ্ধের কারণে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা প্রতিবেদনে দেখা যায়- বেশিরভাগ চীনা জনগণ আমেরিকার প্রতি আস্থাহীন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন সরকার অনেকটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দু দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিং কিছু উদ্যোগ নিয়েছে। তবে শান্তি প্রতিষ্ঠার সমস্ত উদ্যোগ বানচাল করার জন্য তৎপর রয়েছে আমেরিকা ও বৃটেনসহ পশ্চিমা কিছু দেশ।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page