November 28, 2026, 6:09 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

লেবাননে ইসরায়েলি হামলার পরিণাম নিয়ে সতর্ক করলো ইরানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননে ইসরায়েলের যে কোন নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করলো ইরান।

ইসরায়েল অধিকৃত গোলাম মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এ হুঁশিয়ারি ব্যক্ত করেছে।
তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে এ হামলার জন্যে দায়ী করছে ইসরায়েল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাসী শাসকের যে কোন নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরো বিস্তৃত করতে পারে।
এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েল বলেছে, এ হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
কানানি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় গত ৭ অক্টোবর থেকে যে ভয়াবহ অপরাধ চালিয়ে আসছে তা থেকে বিশ^ মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে হিজবুল্লাহর ওপর দোষ চাপাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page