November 27, 2026, 6:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

লিবিয়ায় মরুভূমি থেকে ৩ শতাধিক অভিবাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ৩ শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। দেশটির মরুভূমি থেকে তাদেরকে আটক করে লিবিয়ান সৈন্যরা। আটককৃত এসব অভিবাসী ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল।সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

লিবিয়ার সৈন্যরা সোমবার বলেছে, তারা ৩০০ জনেরও বেশি অভিবাসীকে আটক করেছে যারা মরুভূমি অতিক্রম করে ভূমধ্যসাগরের তীরে যাওয়ার চেষ্টা করছিল।

রাজধানী ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সেনাবাহিনীর অধীনে পরিচালিত বাহিনী ৪৪৪ ব্রিগেডের প্রকাশিত ছবিতে সৈন্যদের দ্বারা বেষ্টিত অবস্থায় নারী, পুরুষ এবং শিশুদের একটি দলকে দেখা গেছে।

লিবিয়ার সেনাবাহিনীর অধীনে পরিচালিত এই ব্রিগেড সোমবার তাদের ফেসবুক পেইজে জানায়, অভিবাসীদের একটি দলকে থামিয়ে দিয়েছে মরুভূমির টহল দল এবং তাদের “উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হবে”। তবে ঠিক কবে তাদের আটক করা হয়েছে তা বলা হয়নি।

২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। আর এরপর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়েছে লিবিয়া।

মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি এবং ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমিসহ বিপজ্জনক এই রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page