October 3, 2026, 3:42 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন, তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান। সিনওয়ারের এ বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিসর এবং কাতারের আলোচনাকারীরা। রোববার (১১ আগস্ট) এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।

তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, “কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায়”

সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয় সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট মিসরের রাজধানী কায়রোতে হামাস-ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্র তিন দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুর হয়। ১০ মাসের বেশ সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত তিন-চার মাস ধরে এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু নেতানিয়াহুর একগুয়েমির কারণে এটি এখনো সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page