August 14, 2026, 9:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদরে পণ্যবাহী ট্রাকের চাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ধলেশ্বরী সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চরখন্ড এলাকার বাদশা মিয়ার ছেলে সাইম হোসেন (১৫) এবং একই এলাকার জাহিদ হোসেনের ছেলে জাকির হোসেন (১৬)। সাইম হোসেন জাগীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং রঙ মিস্ত্রি জাকির হোসেন।

হাইওয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে দুই বন্ধু সাইম হোসেন ও জাকির হোসেন বাড়ি যাচ্ছিল। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী সেতুর ওপরে মোটরসাইকেলের সামনে থাকা সেলফি পরিবহনের একটি বাস ব্রেক করে। বাসটি ব্রেক করার পর মোটরসাইকেলটি ব্রেক করলে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যায়।

গুরুতর আহত অবস্থায় সাইম হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ওসি রুপম চন্দ্র দাস জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে। এরপর ট্রাক ও সেলফি পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোলড়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page