October 3, 2026, 3:02 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মার্জ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, সামরিক ঘাঁটিতে সরাসরি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ওই হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়।

সে সময় হিজবুল্লাহ জানায়, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়। এছাড়া মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটোনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিসনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ।

সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page