November 28, 2026, 1:41 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বন্যার্তদের বাঁচাতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু হলো যুবকের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফেনীতে বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। তবে তার মরদেহ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতে আনা হয়নি। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু-সহকর্মীরা উদ্যোগ নেন। এতে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যায়।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, ‘সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছে। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সব সহযোগিতা করা হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘মোবাইলফোনে একজন বিষয়টি আমাকে জানিয়েছে।

কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হবে। এ ছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page