March 7, 2026, 2:28 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার টন পটাশ সার দেবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করে এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন বা এক জাহাজ পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উপদেষ্টা সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

তিনি বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ এরই মধ্যে ২ দশমিক ৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানি করা গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি।

সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ (রপ্তানি) অব্যাহত রাখার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ জানান উপদেষ্টা। রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে রাশিয়াকে জানানোর অনুরোধ করেন এবং সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও বাড়ানো হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page