November 28, 2026, 3:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার জাতীয় রেল অপারেটরের স্থানীয় দপ্তর জানায়, বেলগোরোড অঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তারা এক বিবৃতিতে বলেছে, ‘এগারোটি খালি বগি এবং মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন’ গ্রিনিচ মান সময় ২০১৭ টায় ভোলোকোনোভকা গ্রাম এবং নোভি ওস্কোল শহরে মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।
বিস্তারিত উল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয়, অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপে দুর্ঘটনাটি ঘটেছে।
এতে আরো বলা হয়, লাইনটি মেরামতের জন্য এ রেল লাইন দিয়ে ট্রেন চলাচ স্থগিত করা হয়েছে এবং ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে তাদের রেললাইন বারবার নাশকতা প্রচেষ্টার শিকার হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page