October 2, 2026, 9:28 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় দুই তরুণের অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে।

পার্সটুডে ‘গাজা আলআন’ চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েখটি এলাকায় ওই ২ মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় ককেজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরাইলি সেনা আহত হয়।

গত রবিবারও জর্দানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে ৩ ইসরাইলি সেনা নিহত হয়। তবে অভিযানকারী জর্দানি ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে।

হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৪ হাজার ৯৭৩ টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত ১২ জন ইহুদিবাদী সেনা এবং ৩ পুলিশসহ ৩৮ জন ইহুদিবাদী নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page