September 27, 2026, 4:34 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একটি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গাজা শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, পূর্ব গাজা শহরের বুস্তান পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর আমরা ১১ জনের মরদেহ উদ্ধার করি। এদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন।

তিনি বলেন, গাজা শহরের আল-তুফাহ এলাকার শুজাইয়া স্কুলের কাছে এই হামলা চালানো হয়। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

বাসাল বলেছেন, ইসরায়েলি বাহিনী রাতভর গাজার আরও কিছু অংশে একই ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

তিনি জানান, উত্তর-পশ্চিম গাজা শহরে দার আল-আরকাম স্কুলের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন। দক্ষিণ খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। আরও কয়েক হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ। তারাও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ



Our Like Page