October 2, 2026, 6:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গোলেস্তান প্রদেশে বৃহত্তম কৃষি নিষ্কাশন প্রকল্প চালু করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্যা নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে একটি বৃহৎ কৃষি নিষ্কাশন প্রকল্প চালু করেছে। প্রকল্পটি এই অঞ্চলে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে।

আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা গতকাল (শনিবার) এক প্রতিবেদনে বলেছে, গোলেস্তান প্রদেশে নিষ্কাশন মেগাপ্রকল্পটি পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বড়।

এতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নির্মাণ ইউনিট কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী গোলেস্তান প্রদেশে প্রায় ৯০ হাজার হেক্টর কৃষি জমিতে প্রকল্পটি পরিচালনা করবে। গোলেস্তান প্রদেশের উর্বর মাটি কৃষিবান্ধব বলে পরিচিত।

ইসনার রিপোর্টে বলা হয়েছে, প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণ প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। প্রায় পাঁচ বছর আগে আকস্মিক বন্যার ফলে প্রদেশের কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই প্রকল্প বাস্তবায়ন করা হলো। ওই বন্যায় অনেক মানুষ মারা যায়।

প্রকল্পের পরিচালক মোহাম্মদ রোস্তামি জানিয়েছেন, গত পাঁচ বছরে গোলেস্তান প্রদেশের ৮০ হাজার হেক্টর কৃষি জমি এরইমধ্যে নিষ্কাশনের আওতায় আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page