August 20, 2026, 10:54 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  রাশিয়া তার ভূখণ্ডে রাতের বেলায় ১২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, আঞ্চলিক গভর্নরগণ কিছু ক্ষতি হয়েছে বলে জানালেও এসব হামলায় কেউ হতাহত হয়নি।
মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘কর্তব্যরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ইউএভি ধ্বংস করে ও বাধা দেয়।’
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলে ৬৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গভর্নর আন্দ্রে বোচারভ বলেছেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার ফলে ঘাসে আগুন লেগে ছড়িয়ে পড়ে, তবে এতে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
বেলগোরোদ অঞ্চলে ১৭টি ও ভোরোনেজ অঞ্চলে আরো ১৭টি বিধ্বস্ত হয়েছে। গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, ভোরোনেজ নগরী ও এর শহরতলিতে কয়েকটি ড্রোন পড়লে দুটি আবাসিক ভবনে আগুন লেগে যায়, তবে এতে কেউ হতাহতর হয়নি।
গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে বলেন, রোস্তভ অঞ্চলে আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে তবে সেখানে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্রিমিয়ার এবং আজভ সাগর পাড়ের তিন প্রতিবেশী ব্রায়ানস্ক, কুরস্ক ও ক্রাসনোডারে মোট তিনটি ড্রোন ধ্বংস করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page