October 2, 2026, 12:14 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে রকেট হামলা চলিয়েছে লেবানন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবানন থেকে ৩০টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে। কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে।

এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে- তার রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া। এ ছাড়া হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহতের সংখ্যা ৬৬।

আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুতজুড়েও শোনা গেছে।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল-মামৌন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।

এছাড়া নতুন করে লেবাননের পাঁচটি এলাকায় হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি লেবাননের দক্ষিণে আল-কাসিবা, ইয়ামার, আরনাউন, পশ্চিম জোতার এবং পূর্ব জোতারের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page