October 2, 2026, 9:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

লেবাননের রাষ্ট্র-চালিত ন্যাশনাল নিউজ এজেন্সি অনুসারে, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি হামলার ওই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। এদিকে আফিফের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে সাহায্য করতে ছুটে আসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

এদিকে আল জাজিরা জানিয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page