August 21, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। সেইসঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী, দেশটির কেন্দ্রে, উত্তরাঞ্চলে এবং তেল আবিবের উপকণ্ঠে বিমান হামলা সাইরেন বাজায়।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত হয়েছে। দেশটি জানিয়েছে, লেবানন থেকে ২৫০টি প্রেজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলি আর্মি রেডিও’র রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এ ছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

এর একদিন আগে লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৬ জন। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার উপর হামলা বলে নিন্দা করেছেন।

লেবাননে এমন হামলার একদিন পরেই ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালালো হিজবুল্লাহ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page