August 21, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প ; মার্কিন দূতাবাস বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় একটি বিদেশি দূতাবাস ভবনসহ অন্যান্য ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাপুয়া নিউ গিনির মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার একটি বড় ভূমিকম্পে মিশনের যথেষ্ট ক্ষতি হওয়ার পরে যুক্তরাষ্ট্র ভানুয়াতুর দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। মার্কিন দূতাবাসের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় এএফপি।

মার্কিন দূতাবাস জানায়, পোর্ট ভিলায় মার্কিন দূতাবাসের যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এদিকে, পোর্ট ভিলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে রাজধানীর রাস্তায় মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন সোশ্যাল মিডিয়াতে ধংসযজ্ঞের ছবি পোস্ট করে স্যাটেলাইট টেলিফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘শহরের ভবনগুলোতে লোকজন ছিল। আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে লাশ পড়েছিল।’

তিনি আরও বলেছেন, ভূমিধসে একটি বাস সম্পূর্ণরুপে চাপা পড়ে। ধারণা করা হচ্ছে সেখানেও লোক মারা গেছে।

ভানুয়াতুতে একটি জিপলাইনের ব্যবসা পরিচালনাকারী থম্পসন জানিয়েছেন, দুটি সেতু সম্পূর্ণরুপে ধংস হয়ে গেছে। একটি বিদেশি কূটনীতিক মিশনের ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তাগুলোতে ভাঙ্গা কাঁচ এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলার ধংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page