October 2, 2026, 3:29 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়ন প্রশ্নে হাইকোর্টের রুল জারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি, প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে উচ্চ আদালত।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও একাডেমির অধ্যক্ষসহ বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ-২০২৩ এর নিয়োগপ্রাপ্তদের অব্যাহতি দেয়া হয়। চাকরি ফিরে পেতে ৫ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করেন অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page