October 2, 2026, 3:28 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

উত্তরার অগ্নিদগ্ধ রেস্তোরাঁ থেকে ৭ জন জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন নামের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এছাড়া এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে ২টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরও বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির চারপাশ। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page